নিজস্ব প্রতিনিধি, বক্সনগর,২৩ জুন: বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত সীমান্তবর্তী গ্রাম হল রহিমপুর। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য,সামাজিক দায়বদ্ধতা নিয়ে সীমান্তবর্তী মানুষের বিভিন্ন সমস্যা, সমাধানে এগিয়ে এসেছেন ১৫০ ব্যাটেলিয়ান রহিমপুর কোম্পানী কমান্ডার অফিসার।
আজ বেলা ১২ টায় রহিমপুর গ্রাম পঞ্চায়েত অফিসে সীমান্তবর্তী মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের আসা-যাওয়া নিয়ে স্কুল ছাত্র ছাত্রীদের আসা যাওয়ার সুবিধা ও অসুবিধা আলোচনা করা হয়। উক্ত আলোচনার বৈঠকে উপস্থিত ছিলেন রহিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন তার পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ এবং বক্সনগর আর ডি ব্লকের সুপারভাইজার কমল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
সীমান্তবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বিভিন্ন বিষয়গুলি সমস্যা সমাধানের মাধ্যমে এবং তাদের উন্নয়নযাতে সঠিকভাবে হয়, তার জন্য বিএসএফ কর্তৃপক্ষ হাত বাড়িয়ে দেবেন বলে রহিমপুর কোম্পানি কমান্ডার জানিয়েছেন পঞ্চায়েত বডি নিকট। গভমেন্টের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যই আজকের এই বৈঠক।
তার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেন এর পক্ষ থেকে এবং রহিমপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় সীমান্তে যে কোন সমস্যা সমাধান এগিয়ে আসবে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক। আজকের এই বৈঠক থেকে গ্রামবাসীর মধ্যে এবং বিএসএফের মধ্যে হৃদয়ের মেলবন্ধন সুদৃভাতৃত্ব গড়ে উঠবে।

