News Flash

  • Home
  • খেলা
  • বৌথাই জমাতিয়ার হ্যাটট্রিক : কেশব সংঘকে হারিয়ে জয়ে সূচনা ঐকতানের
Image

বৌথাই জমাতিয়ার হ্যাটট্রিক : কেশব সংঘকে হারিয়ে জয়ে সূচনা ঐকতানের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ এবং প্রথম ম্যাচে জয়। বিশেষ আনন্দে মাতোয়ারা এই মুহূর্তে ঐকতান যুব সংস্থা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রথম ম্যাচে শক্তিশালী কেশব সংঘ কে ৩ গোলে হারিয়ে দারুন জয় পেয়েছে। এই জয়ের সুবাদে ৮ দলীয় গ্রুপ লীগে পয়েন্ট তালিকায় আপাতত জম্পুইজলার সঙ্গে সম সংখ্যক পয়েন্টে শীর্ষে উঠে এসেছে। পাশাপাশি আরও একটা ভালো খবর, দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার বৌথাই জমাতিয়ার হ্যাটট্রিক। বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিনথেটিক মাঠে প্রথম ৪০ মিনিটের খেলা একটু আক্রমণ প্রতি আক্রমণের মধ্যেই অনুষ্ঠিত হয়। ৪৩ মিনিটের মাথায় বৌথাই জমাতিয়ার গোলে ঐকতান এক-শূন্যতে লিড নেয়। পক্ষান্তরে কেশব সংঘের ছেলেরা প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আগে পিছে খেলে। তবে গোলের সুযোগ পায়নি। দ্বিতীয় আর্ধে রক্ষণভাগ আরোও একটু দুর্বল হলে বৌথাই জমাতিয়া ৫৩ ও ৬৫ মিনিটের মাথায় পরপর দুটো গোল করে একদিকে যেমন নিজের হ্যাটট্রিক করে নেয়, অপরদিকে দলকে ৩-০ তে লিড এনে দেয়। পরবর্তী সময়ে দু দলের খেলা পরস্পর বিরোধী চোখে পড়লেও গোলের সন্ধান কেউ পায়নি। তিন গোল করে ৩ পয়েন্ট নিয়েই ঐকতান যুব সংস্থা মাঠ ছাড়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, লিটন সাহা, বিশ্বজিৎ দাস ও সুকান্ত দত্ত। দিনের খেলা: বিকেল তিনটায় সি-ডিভিশন এ গ্রুপের, আনন্দ ভবন ক্লাব বনাম জম্পুইজলা প্লে সেন্টার।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top