News Flash

  • Home
  • প্রধান খবর
  • নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত বিশ্ব রক্তদান দিবস
Image

নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত বিশ্ব রক্তদান দিবস

বাঁকুড়া, ১৪ জুন (হি. স.) :নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়ায় পালিত হল বিশ্ব রক্তদান দিবস ।এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ও সংস্থার উদ্যোগে রক্তদান শিবির, সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনারের আয়োজন করা হয়।

এদিন ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের হাসপাতাল ও সিএসআর বিভাগের যৌথ উদ্যোগে রক্তদান শিবির করা হয়। এখানে শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বাগ্রে এগিয়ে আসেন। এদিন এমটিপিএস হাসপাতালের সুপার ডাঃ দিব্যসুন্দর মন্ডল বলেন ২০০৪ থেকে ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস পালন করার সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই থেকে গত ২০ বছর ধরে দিনটিকে পালন করা হচ্ছে। হাসপাতালের মেডিক্যাল অফিসার ইনচার্জ ডাঃ রাজর্ষি রায় বলেন, ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস পালনের আরও একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এদিন নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনার এর জন্মদিন। তিনিই রক্তের গ্রুপ এ, বি, ও, এবি আবিস্কার করেন। তিনি বলেন, রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয়না, বরং উপকার হয়। এমনিতেই রক্ত কণিকা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়। তাই রক্তদান করে যেমন রোগীর প্রাণ বাঁচানো যায় তেমনি নিজের শরীরের রক্তকে শোধনের সুযোগ পাওয়া যায়। এদিন ১০ জন মহিলা সহ ৭৫ জন রক্তদান করেছেন ।

অন্যদিকে থ্যালাসেমিয়া রোধ ও রক্তদান আন্দোলনকারী সংস্থা বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এদিন জেলার শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র এক্তেশ্বর ধামে থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য সেমিনার ও রক্তদান শিবির করে দিনটিকে উদযাপন করে। এই শিবির উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: গৌতমবুদ্ধ সুরাল। সংগঠনের সম্পাদক কাঞ্চন বিদ বলেন, এদিন একটি সচেতনতা র‍্যালি বাঁকুড়া কলেজ মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। এখানে রক্তদান করেছেন ৩৯ জন।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top