News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ পরিষেবার দাবিতে কল্যাণপুরে পথ অবরোধ
Image

বিদ্যুৎ পরিষেবার দাবিতে কল্যাণপুরে পথ অবরোধ

কল্যাণপুর, ২৭ মে: রেমাল এর প্রভাবে কল্যানপুরে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। তাতে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। অবশেষে বাধ্য দুই জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কল্যানপুরের এলাকাবাসী। খবর পেয়ে আজ সকালে তেলিয়ামুড়া থেকে ছুটে গিয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার কমল কৃষ্ণ দাস। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুৎ ও পানীয় জলের দাবি রবিবার রাতে তোতাবাড়ী এলাকার লোকজন কল্যাণপুর বিদ্যুৎ নিগম অফিসে বিক্ষোভ দেখায়। অন্য দিকে একই থানার গৌরাঙ্গটিলা এলাকার জনগণ রাতে খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করেন। দুটো জায়গাতেই ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ। পুলিশ আশ্বাসে গৌরাঙ্গটিলা এলাকার পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। কর্মীরা আশ্বস্ত করেছেন অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। কারণ, ঘূর্ণিঝড়ে পরিমান গাছ পড়েছে বিদ্যুৎ পরিবাহী লাইনে এবং এতো পরিমান খুটি ভেঙেছে যে রবিবার দিন ভর নিগমের কর্মীরা নিজেরা এবং ঠিকেদারি সংস্থা মিলেও মূল ৩৩ কেভির লাইন দুটোরই ফল্ট সারাই করতে পারে নি। এই দুটো মূল লাইন দিয়েই কল্যাণপুরে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top