News Flash

Image

বৌদির ছুরিকাঘাতে গুরুতর আহত দেওর

আগরতলা, ২৫ মে: ভাতিজিকে শাসন করার অপরাধে বৌদির হাতে রক্তাক্ত দেওর। বৌদির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। ওই ঘটনায় মেলাঘর থানার অন্তর্গত চন্ডিগড় ক্যাম্পের টিলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে দেওর গুরুতর আহত অবস্থায়  আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা রাতে ভাতিজিকে শাসন করতে গিয়ে থাপ্পড় দিয়েছিলেন কাকা বিশ্বজিৎ চক্রবর্তী। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজিতের বৌদি শান্তা ভট্টাচার্য্য হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। একসময় শান্তা ভট্টাচার্য্য দেওর বিশ্বজিতের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। ধারালে অস্ত্রী আঘাতে গুরুতর আহত হয়েছে দেওর। সাথে সাথে পরিবারের সদস্যরা তাঁকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে।  

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top