News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় গণনাকেন্দ্র ঘুরে দেখলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক
Image

উত্তর জেলায় গণনাকেন্দ্র ঘুরে দেখলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মে: শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর সফরে আসেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগারওয়াল। ধর্মনগরে পৌঁছে তিনি সরাসরি বীর বিক্রম ইনস্টিটিউশনে যান, যেখানে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সংরক্ষিত রয়েছে এবং চারটি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে সিইও পুনীত আগারওয়াল গণনা কেন্দ্রগুলি, স্ট্রংরুম, মিডিয়া রুম, পানীয় জল ব্যবস্থা এবং সিসিটিভি সিস্টেমের সুষ্ঠু পরিচালনা পর্যবেক্ষণ করেন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমার চারটি সেগমেন্টের এআরও সহ অন্যান্য কর্মকর্তারা। পুনীত আগারওয়াল সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি ধর্মনগর জেলাশাসকের ভিডিও কনফারেন্স হলে যান এবং উত্তর ত্রিপুরা জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে ভোট গণনাকে কেন্দ্র করে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর তিনটি মহকুমার এআরও সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পানিসাগর মহকুমায় একটি সেগমেন্টের জন্যও একটি স্ট্রংরুম তৈরি করা হয়েছে, এবং পুনীত আগারওয়াল সেটিও পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে সিইও পুনীত আগারওয়াল বলেন, উত্তর জেলার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে যে স্ট্রংরুম তৈরি করা হয়েছে সেগুলো পরিদর্শনে তিনি নিরাপত্তা সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছেন। গণনা কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে সন্তোষ ব্যক্ত করেছেন তিনি।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top