News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডি এল এন্ড ভারত ফাইনান্সের বিরুদ্ধে
Image

ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডি এল এন্ড ভারত ফাইনান্সের বিরুদ্ধে

আগরতলা, ২২ মে : ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডি এল এন্ড ভারত ফাইনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস নামক সংস্থা। ওই সংস্থার ডিরেক্টর দেবাশীষ দের বিরুদ্ধে আমতলী থানায় এবং পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সংস্থার জনৈক কর্মচারী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাম্প্রতিককালে ডি এল এন্ড ভারত ফাইনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতলী থানার অধীনস্থ সায়েন্স সিটির পাশে নিম্বার্ক এলাকায় অফিস খুলেছিল। গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয়। ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা। ওই প্রতারক সংস্থার মূল মাথা ডি এল এন্ড ভারত ফাইনান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস এর ডিরেক্টর দেবাশীষ দে’র বিরুদ্ধে আমতলী থানা সহ মহকুমা প্রশাসক সহ পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই কোম্পানির জনৈক কর্মচারী মনোজ দত্ত।

তিনি অভিযোগ করেছেন,ওই ফাইন্যান্স সংস্থায় তিনি সহ আরো সাতজন কর্মী কাজ করতেন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশীষ দে। প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা আদায় করিয়েছেন ওই অভিযুক্ত। পুলিশ চাইলেই সেই টাকার হদিস বের করতে পারে। সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টো মনোজ দত্তদের’ই হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশীষ দে। অভিযুক্ত দেবাশীষ দে’র আর্থিক প্রতারণার বিষয়টির পুলিশ সুষ্ঠ তদন্ত করুক এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করুক এমনটাই আবেদন জানিয়েছেন তিনি। তিনি তিনি আরো জানিয়েছেন, ওই প্রতারকের প্রতারণার কারণেই এখন সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top