News Flash

  • Home
  • দিনের খবর
  • প্ল্যান বি’ কার্যকর করতে চাইছে বিজেপি, সভায় কটাক্ষ মমতা
Image

প্ল্যান বি’ কার্যকর করতে চাইছে বিজেপি, সভায় কটাক্ষ মমতা

উত্তর ২৪ পরগনা, ২১ মে (হি. স.) : “বিজেপির ‘প্ল্যান এ’ ছিল সন্দেশখালি। বাংলার মানুষ তা বাতিল করে দিয়েছে। এবার তাঁরা ‘প্ল্যান বি’ কার্যকর করতে চাইছে”। মঙ্গলবার বসিরহাটে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস করলেন তিনি।

এদিনের সভা থেকে মমতার দাবি, “ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশখালি। বাতিল হয়ে গিয়েছে। মা বোনেরাই বাতিল করে দিয়েছে।” এর পরই বিজেপির ‘চক্রান্ত’ ফাঁস করেন তিনি। তৃণমূলনেত্রীর কথায়, “এখনও প্ল্যান বি জারি রয়েছে। ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা করা।”

এর পরই তিনি বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন যেখানে গেরুয়া শিবির অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা। এর পরই তাঁর আর্জি, বিজেপির ফাঁদে পা দিয়ে কেউ অশান্তি করবেন না।

এদিনও বিজেপিকে তুলোধোনা করেছেন মমতা। গেরুয়া শিবিরের বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগ এনেছেন তৃণমূলনেত্রী। এর পরই তাঁর তোপ, “ভোটের আগে চক্রান্ত করার জন্য কাউকে ২ হাজার টাকা, কাউকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। তাঁকে দিয়ে লিখিয়ে নিচ্ছে, চক্রান্ত করাচ্ছে।”

পশ্চিম মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে বিপুল নগদ উদ্ধার হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সেই টাকা উদ্ধার করেছিল। এর ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে কমিশন। যা নিয়ে মমতার তোপ, “এই তো পার্টি অফিস থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে।”

পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া নিয়েও কড়া প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন, “আর যে সেটা ধরল, তাকেই নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিল। কীভাবে চলছে আমাদের দেশটা!”

Releated Posts

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top