News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জলে ডুবে মর্মান্তিক মৃত্যু চার বছরের শিশু কন্যার
Image

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু চার বছরের শিশু কন্যার

আগরতলা, ২১ মে: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার বছরের শিশু কন্যার। ওই ঘটনায় উদয়পুরে শোকের ছায়া নেমে এসেছে। সাথে সাথে পরিবারের সদস্যরা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা জল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, খেলার ছলে বাড়ির পুকুরের মধ্যে জলে ডুবে মৃত্যু চার বছরের এক শিশু কন্যা। ওই ঘটনা উদয়পুর খিলপাড়া তালতলা এলাকায় ঘটেছে। ছোট এই শিশুটির নাম অনু কর্মকার বয়স চার বছর। বাবার নাম আশিস কর্মকার বলে জানা যায়। অনু পুকুরে পড়ার কিছুক্ষণ পর বাড়ির মানুষ জানতে পারে তারপর থেকে তাকে খোঁজার জন্য পুকুরে নামে বাড়ির আত্মীয় পরিজন। অনুকে না পেয়ে খবর দেওয়া হয়েছিল উদয়পুর দমকল কর্মীদের। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তল্লাশি চালিয়ে জল থেকে তাকে উদ্ধার করে। জল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে “গণতন্ত্রের ইস্পাত কাঠামো” বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভট্টি

আগরতলা, ৪ এপ্রিল : সুপ্রিম কোর্টের বিচারপতি এস. ভেঙ্কটনারায়ণা ভট্টি শনিবার ত্রিপুরায় অনুষ্ঠিত ১২তম বার্ষিক বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগরে উপনির্বাচনের দামামা, শুরু ভোটকর্মীদের ভোটদান

ধর্মনগর, ৪ এপ্রিল: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম উত্তর ত্রিপুরা জেলা। মূল নির্বাচনের আগে শুক্রবার থেকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী*

আগরতলা, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ এবং রাজ্য। আগামীদিনে একই দিশায় এডিসির অগ্রগতি নিশ্চিত…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

নারকেলকুঞ্জের জলাশয় থেকে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৪ এপ্রিল: নারকেলকুঞ্জের জলাশয়ে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এনআইটি ছাত্র। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top