News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআই(এম)-র কমলপুর মহকুমা কমিটি
Image

সাত দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআই(এম)-র কমলপুর মহকুমা কমিটি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২০ মে: সিপিআই(এম)-র কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সাত দফা দাবিতে কমলপুর এসডিএম ‘র কাছে এক ডেপুটেশন দেওয়া হয়। এসডিএম লালরিংনেতা ডারলং এর হাতে এই ডেপুটেশন তুলে দেন তারা।

সেখানে উপস্থিত ছিলেন দলের মহকুমা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস, সম্পাদক মন্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ, উপজাতি সংগঠনের পক্ষে বদরভূম হালাম, অমলেন্দু দেব্বর্মা, জগদীশ দেব্বর্মা, নারী নেত্রী কল্যাণী রায়।

এরপর অঞ্জন দাস এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, রাজ্যে কাজ ও খাদ্যের অভাব, রেগার কাজে দুর্নীতি বন্ধ করে সুস্পষ্টভাবে কাজ দেওয়া, পানীয় জলের সংকট থেকে মানুষকে মুক্তি দেওয়া,কমলপুর এরারপাড় চৌমুহনি থেকে আমবাসা পর্যন্ত রাস্তার দুরবস্থা, বিদ্যুৎ ‘র চপলতা বন্ধ করে নীরবচ্ছিন্ন পরিষেবা দেওয়াসহ সাত দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়।

এরপর কমলপুর দলীয় কার্যালয় থেকে এক মিছিল সাত দফা দাবি আদায়ে শহর পরিক্রমা করে। এতে নেতৃত্ব দেন অঞ্জন দাস, ছাত্রনেতা সুলেমান আলী সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে কমলপুর সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সিপিএম সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, মহকুমা সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top