আমেরিকা, ১৭ মে (হি. স.) : জুন মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ড এর সঙ্গে।
প্রতিযোগিতায় নামার আগে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে।
১ জুন আমেরিকায় ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা কোন মাঠে হবে তা এখনও জানানো হয়নি। ২৬ মে আইপিএল শেষ হওয়ার পরেই বিশ্বকাপ খেলতে আমেরিকায় যাবে ভারতীয় দল।
গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না। প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না নিউজ়িল্যান্ডও।



















