News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালিওয়াল-কাণ্ডে কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপি নেতা শাহাজাদ পুনাওয়ালার
Image

মালিওয়াল-কাণ্ডে কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপি নেতা শাহাজাদ পুনাওয়ালার

নয়াদিল্লি, ১৭ মে (হি. স.): স্বাতী মালিওয়াল-কাণ্ডে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা শাহাজাদ পুনাওয়ালা। শুক্রবার তিনি বলেছেন, স্বাতী মালিওয়ালের উপর হামলা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে ঘটেছে, অথচ বিভবের বিরুদ্ধে এফআইআর-এর পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেজরিওয়াল বিভবকে রক্ষা করতে ব্যস্ত।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহকারীর বিরুদ্ধে আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়ালের শারীরিক হেনস্থার অভিযোগ রাজধানীর রাজনৈতিক পারদ চড়িয়েছে। কেজরিওয়ালের সহকারী বিভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সাংসদ জানিয়েছেন, কেজরিওয়ালের বাসভবনে বিভব তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। দিল্লির এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্যেও নিয়ে যাওয়া হয় স্বাতীকে। এরপর এদিন সকালে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের বাসভবনেও পৌঁছয় দিল্লি পুলিশের তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদের জন্য বিভব কুমারের বাড়িতেও এদিন যায় পুলিশের তদন্তকারী দল।

Releated Posts

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

প্রধান নির্বাচন কমিশনার অপসারণ ইস্যুতে ঐকমত্যহীনতা, অনিশ্চয়তায় ঝুলে রইল প্রস্তাব

নয়াদিল্লি, ৩ এপ্রিল : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর অপসারণের দাবিতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ইন্ডিয়া ব্লকের শরিকদের প্রস্তাবিত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

হরমুজ প্রণালী পার করল ৬ ভারতীয় জাহাজ, ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মাঝেও ছয়টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top