আগরতলা, ৯ মে: প্রাকৃতিক দুর্যোগের কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় রেল পরিষেবায় বিঘ্ন ঘটেছে। ফলে বিভিন্ন পণ্য এবং পেট্রোলিয়াম ট্রেন গুলি রাজ্যে প্রবেশ করতে পারছে না। যার ফলে রাজ্যের পেট্রোল পাম্প গুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। তবে এই সমস্যা সমাধানে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে পন্য বাহি ট্রেনগুলি যেন প্রবেশ করতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি আরো বলেন, এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টির দিকে নজর দিচ্ছেন। পাশাপাশি মন্ত্রি সুশান্ত চৌধুরীও সমস্ত ঘটনার উপর লক্ষ্য রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন খুব তাড়াতাড়ি রাজ্যে পণ্যবাহী রেলগাড়িগুলি প্রবেশ করবে। এবং জ্বালানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব মিটবে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণবকে চিঠি দিয়েছেন। সে ক্ষেত্রে এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে রেল এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে দপ্তর। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মন্ত্রী বলেন, যারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন বিভিন্ন সময় দেখা গেছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে দ্রব্যমূল্যগুলির আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয়। সেই পথ অবলম্বন না করার জন্য তিনি রাজ্যের ব্যবসায়ীদের আবেদন দিয়েছেন। সর্বোপরি রাজ্য সরকার খুব দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

