News Flash

  • Home
  • দেশ
  • সপরিবারে ভোট দিলেন অমিত শাহ, জনগণের ওপর পূর্ণ আস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

সপরিবারে ভোট দিলেন অমিত শাহ, জনগণের ওপর পূর্ণ আস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আহমেদাবাদ, ৭ মে (হি.স.): স্ত্রী, ছেলে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু পরই আহমেদাবাদের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন অমিত শাহ।

জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন অমিত শাহ ও তাঁর পরিবারের সদস্যরা। ভোট দেওয়ার পর আহমেদাবাদের কামেশ্বর মহাদেব মন্দিরে পুজো দেন অমিত শাহ ও তাঁর স্ত্রী সোনাল শাহ। অমিত শাহ এদিন বলেছেন, “আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। আমি সমগ্র দেশের সমস্ত ভোটারদের কাছে এবং গুজরাটের ভোটারদের কাছেও আন্তরিক আবেদন জানাতে চাই, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং একটি নিরাপদ, সমৃদ্ধ দেশের স্বার্থে একটি স্থিতিশীল সরকার নির্বাচন করার জন্য। এমন একটি সরকার নির্বাচন করুন যা দুর্নীতির বিরুদ্ধে, দারিদ্র্য দূর করতে চায়, একটি আত্মনির্ভর ভারত গড়তে চায়, একটি বিকশিত ভারত গড়তে চায় এবং সারা বিশ্বের প্রতিটি ক্ষেত্রে ভারতকে এক নম্বরে নিয়ে যেতে চায়।” অমিত শাহ আরও বলেছেন, “প্রচণ্ড গরমের মধ্যেও ভোটের প্রবণতা খুবই উৎসাহব্যঞ্জক। আমার পূর্ণ আস্থা আছে যে, ভোটাররা এমন একটি সরকারকে নির্বাচন করবে যা স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি দেবে এবং ভারতকে দারিদ্রমুক্ত করবে। গণতন্ত্রের এই উৎসব উপলক্ষে, আমি সমস্ত দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাই এবং তাদের এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top