News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দেশখালি ও হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে আবারও সরব মমতা
Image

সন্দেশখালি ও হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে আবারও সরব মমতা

বীরভূম, ৬ মে (হি.স.) : “সন্দেশখালিতে কী ভাবে পরিকল্পনা করে মেয়েদের অসন্মান করেছে, দেখেছেন তো? ওরা জানে না, মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়। তাঁদের কাছে আত্মসম্মান, মেয়েদের গরিমা, এটার সম্মান অনেক বেশি। নির্বাচনে জিততে ব্লু প্রিন্ট তৈরি করেছে। বেশি চক্রান্ত করো না, এক দিন ফাঁস হবেই।’’

সন্দেশখালির বিষয় নিয়ে বিজেপিকে জনসভায় এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে আবারও সরব হলেন তিনি। সোমবারের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোদিরা যা বলেছিল, কিচ্ছু করেনি।”

মুখ্যমন্ত্রী বলেন, “দু’কোটি ছেলেমেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়নি, উল্টে বেকারের সংখ্যা বেড়েছে। উপরন্তু আমাদের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাশে আছি।’’

ভোটপ্রচারে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও জনসভা করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জোড়া সভা ছিল তাঁর। বীরভূম এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন মমতা। প্রতিটি সভা থেকেই নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তিনি।

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে শরিক হলেও এ রাজ্যে তৃণমূল একা লড়াই করছে, তা-ও স্পষ্ট করে দিচ্ছেন দলের সর্বময় নেত্রী। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও একই ভাবে লড়ছে বাংলার শাসক দল।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top