News Flash

  • Home
  • দেশ
  • প্রকাশিত আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল, এবার বৃদ্ধি পেল পাশের হার
Image

প্রকাশিত আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল, এবার বৃদ্ধি পেল পাশের হার

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দুই পরীক্ষাতেই সার্বিক পাশের হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। এ বছর আইসিএসই দশম শ্রেণির পরীক্ষার পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি দ্বাদশের পরীক্ষার পাশের হার ৯৮.১৯ শতাংশ। দশম এবং দ্বাদশের সার্বিক পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ।

দ্বাদশের পরীক্ষায়ও ছাত্রীরাই এগিয়ে, পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের ৯৭.৫৩ শতাংশ। এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ), ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ)। পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ জন।

এই বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় এবং দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। সোমবার বেলা ১১টা নাগাদ কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশেন (সিআইএসসিই)-এর নয়াদিল্লির দফতর থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দশম এবং দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রসঙ্গত, এ বছরের আইসিএসই (দশম) শ্রেণির পরীক্ষায় ৬০টি বিষয় ছিল। মোট ৪৭টি বিষয়ে আইএসসি (দ্বাদশ) পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত দশম এবং ১২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top