News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলাদের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ বিজেপি সরকার : প্রধানমন্ত্রী
Image

মহিলাদের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ বিজেপি সরকার : প্রধানমন্ত্রী

বেরহামপুর, ৬ মে (হি.স.): মহিলাদের ক্ষমতায়নে বিজেপি সরকার অঙ্গীকারবদ্ধ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সোমবার ওডিশার বেরহামপুরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বিজেপি সরকার মহিলাদের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ। ওডিশা বিজেপির সুভদ্রা যোজনা এখানে মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করবে। ওডিশা বিজেপি এখানে স্বনির্ভর গোষ্ঠীর ২৫ লক্ষ বোন এবং মেয়েদের লাখপতি দিদি হিসাবে প্রতিশ্রুতি দিয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এখন ওডিশায় যে সরকার আছে, সেই সরকার মহিলাদের স্বার্থের কথা চিন্তা করে না। কেন্দ্রীয় সরকার প্রত্যেক গর্ভবতী মহিলাকে ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। আপনারা জেনে অবাক হবেন যে ওডিশা সরকার এমন একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র প্রকল্প নিষিদ্ধ করেছে।” প্রধানমন্ত্রীর কথায়, “ওডিশার সামুদ্রিক সম্ভাবনা বাড়াতেও কাজ করছেন মোদী। আমাদের মনোনিবেশ ওডিশার উপকূলীয় অর্থনীতিতে। আমরা প্রতিটি সেক্টরে প্রচুর বিনিয়োগ করছি। প্রথমবার, আমরা একটি পৃথক মৎস্য মন্ত্রক তৈরি করেছি, নৌকাগুলির আধুনিকায়নে ভর্তুকি দিয়েছি, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি। এখানে ওডিশাতেও সাগরমালা প্রকল্পে কোটি টাকার কাজ হয়েছে। মৎস্যজীবীদের সুবিধা ও সমৃদ্ধি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top