News Flash

  • Home
  • দেশ
  • জেএমএম ও কংগ্রেসকে তোপ মোদীর, পালামুর জনসভায় দারিদ্র দূরীকরণে দিলেন জোর
Image

জেএমএম ও কংগ্রেসকে তোপ মোদীর, পালামুর জনসভায় দারিদ্র দূরীকরণে দিলেন জোর

পালামু, ৪ মে (হি.স.): ঝাড়খণ্ডের পালামুর জনসভা থেকে ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেছেন, মোদীর ১০ বছরের শাসনকালে ২৫ কোটি দেশবাসী দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। শনিবার পালামুর জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জেএমএম-কংগ্রেস নেতারা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ তৈরি করেছেন। সম্পত্তি হোক অথবা রাজনীতি সবকিছুই তাঁরা নিজেদের সন্তানদের জন্য করছেন। তারা নিজেদের উত্তরাধিকার হিসেবে অনেক কালো টাকা রেখে যাবে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “অভাবের জীবন কাটিয়ে আমি এখানে এসেছি। অতএব, গত ১০ বছরে দরিদ্র কল্যাণের জন্য প্রতিটি প্রকল্পের অনুপ্রেরণা হল আমার জীবনের অভিজ্ঞতা। এখন যখন আমি সুবিধাভোগীদের সঙ্গে দেখা করি, তা আমার আনন্দের অশ্রু। যারা দারিদ্র্য দেখেছে, যারা কষ্টে জীবন কাটিয়েছে তারাই বুঝতে পারে এই কান্না।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “মোদী এখানে কর্মসংস্থান বাড়াতে চান, আপনাদের জীবনে সুখ আনতে চান। কিন্তু কংগ্রেসের লোকজন আপনাদের জমি ও সম্পত্তির উপর নজর রেখেছে। কংগ্রেস-জেএমএম-এর আর কিছু নজরেই আসে না।”

Releated Posts

এসআরএফটিআইয়ে সংঘর্ষের ঘটনায় তিনটি এফআইআর, উত্তেজনা অব্যাহত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে রবিবার সংঘর্ষের ঘটনায় সোমবার সকাল…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top