News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে গ্রেফতার এক
Image

ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে গ্রেফতার এক

আগরতলা, ১ মে: ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ চৌধুরীকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ।বর্তমানে তাঁকে আগরতলা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যা রাতে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছে ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদকের। রাজধানীর বনেদি ক্লাব উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মঙ্গলবার সন্ধ্যায় দুষ্কৃতীরা গুলি করে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায়। তার মাথায় একটি গুলি লেগেছে। তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ভিকির পরিবারের অভিযোগ ক্লাবের অন্যান্য সদস্যরা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন তার পরিবারের সদস্যরা।

মৃতের স্ত্রী অভিযোগ করেন, এদিন সন্ধ্যায় তিনি তাদের সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন। তারপরে সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করলে তিনি জানিয়েছেন, বিমান দাস নামে এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছেন, তার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি। তারপর থেকে তার ফোন বন্ধ আসে। কিছু সময় পরে খবর আসে ভিকি গুলিবিদ্ধ হয়েছে।তাঁর আরো অভিযোগ, রাজু বর্মন তার স্বামীকে হত্যা করেছে। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন মৃত ভিকির স্ত্রী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নাম পুলিশ।

গতকার গভীর রাতে দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতের তার নাম প্রদ্যুৎ চৌধুরী। প্রদ্যুৎ চৌধুরী উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে তাঁকে আগরতলা পশ্চিম থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top