News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামমন্দিরে পুজো দিলেন অনুরাগ ঠাকুর, নিজেকে সৌভাগ্যবান বললেন কেন্দ্রীয় মন্ত্রী
Image

রামমন্দিরে পুজো দিলেন অনুরাগ ঠাকুর, নিজেকে সৌভাগ্যবান বললেন কেন্দ্রীয় মন্ত্রী

অযোধ্যা, ১ মে (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে পুজো দেন অনুরাগ ঠাকুর। রামলালার পূজার্চনা করার পর অনুরাগ বলেছেন, আমি সত্যি সৌভাগ্যবান।

অনুরাগ ঠাকুর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “৫০০ বছরের অপেক্ষার পর, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হয়েছে। সমগ্র বিশ্বের মানুষ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। আমি অযোধ্যায় ভগবান রামের আশীর্বাদ নিতে পেরে সৌভাগ্যবান মনে করছি।” এরপর কংগ্রেসকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, “দ্রৌপদী মুর্মু যখন দেশের রাষ্ট্রপতি হন, বিরোধীরা তা পছন্দ করেনি… কংগ্রেস নির্বাচনের সময় মিথ্যা ছড়ানোর কাজ করে চলেছে। যখন এটি পরিষ্কার হয়েছিল যে, বর্তমান এবং পূর্ববর্তী রাষ্ট্রপতিদের কাছে আমন্ত্রণ (প্রাণ প্রতিষ্ঠায় যোগদানের জন্য) পাঠানো হয়েছিল, তখন রাহুল গান্ধীর মিথ্যা দেশের সামনে উন্মোচিত হয়েছিল।”

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top