News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে উল্লেখযোগ্য সাফল্য সুরক্ষা বাহিনীর, এনকাউন্টারে নিকেশ ৭ নকশাল
Image

ছত্তিশগড়ে উল্লেখযোগ্য সাফল্য সুরক্ষা বাহিনীর, এনকাউন্টারে নিকেশ ৭ নকশাল

রায়পুর, ৩০ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত নারায়ণপুর-কাঙ্কের সীমানায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৭ নকশাল। নিহত মাওবাদীদের মধ্যে দুই মহিলা নকশাল রয়েছে। পুলিশ জানিয়েছে,মঙ্গলবার নারায়ণপুর-কাঙ্কের সীমানা এলাকায় আবুঝমাদের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলি বিনিময় হয়।

বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেছেন, “এখনও পর্যন্ত দুই মহিলা-সহ ৭ নকশালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি একে ৪৭ রাইফেল-সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।” ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top