News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দোলনায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু আট বছরের শিশুর
Image

দোলনায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু আট বছরের শিশুর

বিলোনিয়া, ২৯ এপ্রিল : খেলাধূলা করতে গিয়ে দোলনায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু আট বছরের এক শিশুর। শিশুটির নাম সত্যজিৎ রুদ্রু পাল।সোমবার দুপুর দুইটা নাগাদ বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকার নিজ বাড়িতে ওই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, বাড়ির গাছে প্লাস্টিকের দড়ির দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল। এই দোলনায় দুলতে গিয়ে দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশু সত্যজিৎ বাড়ির লোকজনের।

বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায়, সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষন আগে জেঠুর সাথে বসে মোবাইল দেখেছিল । মোবাইল দেখার পর বিপত্তি বাঁধে দোলনা চড়তে গিয়ে। সত্যজিৎকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে । শুরু হয় বাড়ির লোকজনের চিৎকার। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন । পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Apr 4, 2026

মানুষকে ভুলপথে চালিত করা মথার পেছনে না গিয়ে বিজেপিতে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: যারা মানুষের কাছে ভুল বার্তা দেয়, মানুষকে বিভ্রান্ত করে – এসব পার্টির পেছনে যাবেন না।…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগর এ মানুষ সিপিআইএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে: মন্ত্রী

ধর্মনগর, ৪ এপ্রিল : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি নির্বাচনী সভায় বক্তব্য…

ByByNews Desk Apr 4, 2026

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top