News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস কখনই শক্তিশালী ভারত বানাতে পারবে না : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস কখনই শক্তিশালী ভারত বানাতে পারবে না : প্রধানমন্ত্রী

জয়পুর, ২১ এপ্রিল (হি.স.): দেশপ্রেমে ভরপুর রাজস্থান জানে কংগ্রেস কখনই শক্তিশালী ভারত বানাতে পারবে না। ২০১৪ সালের আগের এমন কংগ্রেস সরকার চায় না দেশ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজস্থানের জালোরে এবং বন্সওয়াড়ায় আয়োজিত বিজয় শঙ্খনাদ সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, যে দল একসময় ৪০০ আসনে জয়লাভ করেছিল, এখন ৩০০ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। কংগ্রেস প্রার্থীও পাচ্ছে না। তারা যে সুবিধাবাদী ইন্ডি জোট গঠন করেছে, তার ঘুড়ি উড়ে যাওয়ার আগেই কেটে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেছেন, যে কেউ দুর্বল কংগ্রেস সরকারকে ধমক দিত, যে কেউ দেশকে লুটতে ব্যস্ত ছিল। প্রধানমন্ত্রীকে কেউ গুরুত্ব দিত না, সরকার চলত রিমোট কন্ট্রোলের মাধ্যমে। এখন কংগ্রেসের যে অবস্থা, তার জন্য নিজেরাই দায়ী। ৬০ বছর ধরে দেশ শাসন করেছে কংগ্রেস। এই একই কংগ্রেস আমাদের মা-বোনদের শৌচাগার, গ্যাস, বিদ্যুৎ, জল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ছোট জিনিসের জন্য আকুল করে তুলেছিল। মোদী বলেছেন, এই কংগ্রেসই পরিবারতন্ত্র ও দুর্নীতির উইপোকা ছড়িয়ে দেশকে শূন্য করে দিয়েছে। দেশ তাদের এসব পাপের শাস্তি দিচ্ছে।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top