News Flash

  • Home
  • প্রধান খবর
  • আটক ভারতীয় নাবিকদের সঙ্গে দেখা করা যাবে, জয়শঙ্করের ফোনের পরেই অনুমতি ইরানের
Image

আটক ভারতীয় নাবিকদের সঙ্গে দেখা করা যাবে, জয়শঙ্করের ফোনের পরেই অনুমতি ইরানের

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি. স.): ইরানের হাতে আটক জাহাজে থাকা ১৭ জন ভারতীয় নাবিকদের সঙ্গে দেখার করার অনুমতি দিল ইরান। সোমবার বিদেশমন্ত্রকের তরফে এই খবর জানা গেছে।

রবিবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে ফোনে কথা হয় ইরানের বিদেশমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানের। সেইসময় ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আটক জাহাজে থাকা ভারতীয়দের মুক্তির ব্যাপারেও কথা হয় জয়শংকরের। এর পরেই সোমবার ইরানের বিদেশমন্ত্রী জানান, আটক করা জাহাজের খোঁজখবর নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই ভারতের প্রতিনিধিরা তাঁদের দেশের নাবিকদের সঙ্গে দেখা করতে পারবেন।

উল্লেখ্য, শনিবার জাহাজটিকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আটক করে ইরান। ইজরায়েলের সঙ্গে জাহাজটির সম্পর্ক থাকার সন্দেহে জাহাজটিকে আটক করা হয়েছিল। সূত্রের খবর, জাহাজটি লন্ডনের জোডিয়াক গোষ্ঠীর। আর জোডিয়াক গোষ্ঠী হল ইজরায়েলি ধনকুবের ইয়াল অফারের মালিকানাধীন। সেই কারণেই জাহাজের সঙ্গে ইজরায়েলের যোগসূত্র থাকতে পারে বলে মনে করছে ইরান। জানা গেছে, ওই জাহাজের ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয়।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top