News Flash

Image

ডিফু কেন্দ্রে এপিএইচএলসি প্রার্থীকে সমর্থন করবে তৃণমূল এবং আপ

হাফলং (অসম), ১১ এপ্রিল (হি.স.) : ডিফু সংসদীয় কেন্দ্রে এপিএইচএলসি প্রার্থী জন ইংতি কাথারকে সমর্থন করবে বলে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার বিকালে হাফলঙে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এপিএইচএলসির প্রার্থী জন ইংতি কাথারকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলন করে ডিমা হাসাও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আচিং জেমি এবং আম আদমি পার্টির ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি বাবুজিৎ লাংথাসা ঘোষণা করেন, পশ্চিম কার্বি আংলং, কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৬ নম্বর ডিফু সংসদীয় (জনজাতি তফশিলি সংরক্ষিত) আসনে এবারের লোকসভা নির্বাচনে এপিএইচএলসির প্রার্থী জন ইংতি কাথারকে সমর্থন করবেন তাঁরা।

তাঁরা বলেন, ষষ্ঠ তফশিলির অন্তর্গত ডিমা হাসাও জেলায় জনজাতি জনগোষ্ঠীয় মানুষের অধিকার কেড়ে নিতে বর্তমান বিজেপি সরকার যে চেষ্টা এবং ষষ্ঠ তফশিলি তুলে নিয়ে পাহাড়ি জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে, এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলি একজোট হয়ে এবারের নির্বাচনে এপিএইচএলসি প্রার্থী জন ইংতি কাথারকে জয়ী করতে লড়াই করবে। ষষ্ঠ তফশিলিকে সুরক্ষিত রাখতে এবং পাহাড়ে জনজাতি জনগোষ্ঠীয় মানুষের অধিকার সুরক্ষিত করতে সাংবাদিক সম্মেলনে এপিএইচএলসি প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আচিং জেমি, আম আদমি পার্টির জেলা সভাপতি বাবুজিৎ লাংথাসা এবং ড্যানিয়েল লাংথাসা।

Releated Posts

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের নাম বদলের চেষ্টা খারিজ করল ভারত

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): অরুণাচল প্রদেশ-সহ ভারতের ভূখণ্ডে চিনের তরফে ‘মনগড়া নামকরণ’-এর প্রচেষ্টা রবিবার সরাসরি খারিজ করল ভারত।…

ByByNews Desk Apr 12, 2026

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top