বিজাপুর, ১০ এপ্রিল (হি. স.): লোকসভা ভোটের মুখে আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়ের বিজাপুর। জানা গিয়েছে, বুধবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণে স্পেশাল টাস্ক ফোর্সের দুই জওয়ান আহত হয়েছেন।
এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার ভোর ৫টা থেকে সকাল ৬টার মধ্যে গঙ্গালুর থানার অন্তর্গত ইতওয়ার গ্রামের জঙ্গলে নিরাপত্তারক্ষীদের একটি দল তল্লাশি অভিযানে বেরিয়েছিল। সেখানে মাওবাদীরা মাটিতে আইইডি পুঁতে রেখেছিল বলে অভিযোগ। আর সেই আইইডিতে পা দিতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে জঙ্গল।
তল্লাশি অভিযান চলাকালীন শিবলাল মাণ্ডবী ও মিথিলেশ মারকাম নামে দুই এসটিএফ জওয়ান আইইডি–র সংস্পর্শে আসেন। এই দুই এসটিএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

