News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকৃত বন্ধুত্বের বন্ধন, মোদির উদ্দেশ্যে নেতানিয়াহু
Image

প্রকৃত বন্ধুত্বের বন্ধন, মোদির উদ্দেশ্যে নেতানিয়াহু

জেরুজালেম, ২৫ ফেব্রুয়ারি (আইএএনএস) : ইজরায়েলের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছাতেই ‘মোদি-মোদি’ ধ্বনিতে মুখরিত হল পরিবেশ। সরকারি সংবর্ধনা অনুষ্ঠানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।

ইজরায়েলি পার্লামেন্ট কেনেসেট-এ প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ আমির ওহানা হিন্দিতে বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, জেরুজালেম মে আপকা স্বাগত হ্যায়, কেনেসেট মে আপকা স্বাগত হ্যায়। তিনি মোদিকে আমাদের সময়ের অন্যতম সংজ্ঞায়িত রাষ্ট্রনায়ক বলেও অভিহিত করেন।

এর আগে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ইজরায়েলে পৌঁছানোর পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নেতানিয়াহুর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয় দুই নেতার মধ্যে।

ইজরায়েলি প্রধানমন্ত্রীর দফতর প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, এটি প্রকৃত বন্ধুত্বের বন্ধন। মহান বন্ধু, আমার মহান বন্ধু। বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে দুই নেতা একে অপরকে শুভেচ্ছা জানান।

বৈঠকের পর সামাজিক মাধ্যমে মোদি লেখেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে অসাধারণ বৈঠক হল। উষ্ণ অভ্যর্থনার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি। নয় বছর পর আবার ইজরায়েলে এসে আনন্দিত। প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, কৃষি, ট্যালেন্ট পার্টনারশিপসহ নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

নেতানিয়াহুও সামাজিক মাধ্যমে লেখেন, আমার স্ত্রী সারা এবং আমি আমাদের প্রিয় বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছি। ২০১৭ সালে তিনি ইজরায়েল সফর করেছিলেন, পরে আমি ভারতে গিয়েছিলাম। আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন।

তিনি জানান, কেনেসেটে সংবর্ধনা, জেরুজালেমে উদ্ভাবনমূলক অনুষ্ঠান, যৌথ নৈশভোজ এবং ইয়াদ ভাসেম স্মৃতিসৌধ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি অর্থনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে একাধিক চুক্তি সই হবে বলে জানান নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী মোদি বলেন, বিমানবন্দরে নেতানিয়াহু ও তাঁর স্ত্রীর অভ্যর্থনায় তিনি সম্মানিত বোধ করছেন এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত-ইজরায়েল বন্ধুত্ব আরও মজবুত হবে বলে আশাবাদী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদির শেষ ইজরায়েল সফর ছিল ২০১৭ সালে, যা প্রতিরক্ষা, কৃষি ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতায় নতুন অধ্যায় সূচনা করেছিল। তখনও নেতানিয়াহু বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছিলেন।

Releated Posts

বরখাস্ত হওয়া আমলারা বিরোধীদের সরকারি তথ্য দিচ্ছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জুলাই: চাকুরী থেকে বরখাস্ত হওয়া আমলা বিরোধীদের সরকারি তথ্য পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিরোধীরা সরকারের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জুলাই: বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করতে বদ্ধপরিকর রাজ্য সরকার: সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ জুলাই: ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিক সংস্কার ও…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top