News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূপতিনগরের ঘটনায় হাইকোর্টের রক্ষাকবচ এনআইএ-কে
Image

ভূপতিনগরের ঘটনায় হাইকোর্টের রক্ষাকবচ এনআইএ-কে

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : ভূপতিনগর কাণ্ডে এনআইএ অফিসারদের গ্রেফতার নয়৷ রক্ষাকবচ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কেস নং ১৪০/২০২৪ ভূপতিনগর থানার তদন্ত চলবে ।

এনআইএ অফিসারদের ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদে অনুমতি দেওয়া হয়েছে পুলিশকে। ৪৮ ঘন্টা আগে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। ২ সপ্তাহ পর পরবর্তী শুনানি হবে।

ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র উপরে হামলার ঘটনার তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত একজন অফিসারকে তদন্তের স্বার্থে ফৌজদারি আইনের (সিআরপিসি) ১৬০ ধারার অধীনে নোটিস দেওয়া হয়েছে। অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তাঁর চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। হামলার বিষয়ে তাঁদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।

অন্যদিকে, ভূপতিনগরের ২১ বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া ৪০টি মামলার তদন্ত করতে পারবে না ভূপতিনগর থানার ওসি, অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বাকি মামলাগুলির তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, এমনটাই নির্দেশ আদালতের।

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই ২১ নেতা কর্মীকে গ্রেফতার নয়, মৌখিক নির্দেশে জানিয়েছে আদালত। এই ৪০ টি মামলার মধ্যে কতগুলি ক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ আছে এবং সেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কি জানানো হয়েছে? রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য, এমন-ই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ৮ এপ্রিল রিপোর্ট দিয়ে ওসি জানিয়েছিলেন যে, আদালত অভিযুক্ত বিজেপি কর্মীদের রক্ষাকবচ দিলে তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026

পুনেতে অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস, বডিবিল্ডিং ও নেশার নামে বিক্রি; গ্রেফতার ৫

পুনে, ২৯ জুলাই (আইএএনএস): ফিটনেস ও বডিবিল্ডিংয়ের নামে যুবকদের জীবন বিপন্ন করে তোলা একটি অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top