News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে ১০ ও ১২ এপ্রিল বাড়ি বাড়ি ভোটগ্রহণ
Image

ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে ১০ ও ১২ এপ্রিল বাড়ি বাড়ি ভোটগ্রহণ

আগরতলা, ৯ এপ্রিল: আগামী ১০ ও ১২ এপ্রিল ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮৫ বছরের উর্ধ্ব, দিব্যাঙ্গজন, সন্দেহজনক কোভিড-১৯ আক্রান্ত এবং সংক্রমিত ভোটারগণ ফর্ম ১২ ডি-তে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন তারাই বাড়িতে থেকে ভোট প্রদান করতে পারবেন।

এক্ষেত্রে ভোটগ্রহণের জন্য সেক্টর ভিত্তিক ১ জন সেক্টর অফিসার, ১ জন মাইক্রো অবজারভার, ২ জন পোলিং অফিসার, ১ জন ভিডিওগ্রাফার ও সুরক্ষাকর্মীরা থাকবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ইচ্ছা করলে তাদের অনুমোদিত ১ জন প্রতিনিধিকে বৈধ পরিচয়পত্র সহ ভোটগ্রহণ কর্মীদের সঙ্গে পাঠাতে পারবেন। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top