News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দল মিলে ত্রিশূল প্রতিষ্ঠা করেছে, এরই ভিত্তিতে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠিত হবে: মুখ্যমন্ত্রী
Image

তিন দল মিলে ত্রিশূল প্রতিষ্ঠা করেছে, এরই ভিত্তিতে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠিত হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: ত্রিপুরায় এখন বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটি মিলে ত্রিশূল প্রতিষ্ঠা করেছে। আর এরই ভিত্তিতে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
সোমবার খুমলুং – এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

তিনি আরো বলেন, পূর্ব ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপুল সংখ্যায় জনগণ বিজেপির সঙ্গে রয়েছে। তিনি পূর্ব ত্রিপুরা আসনে কৃতি সিং দেববর্মনের মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠান সম্পর্কে বলেন, এদিন প্রায় ৪০ থেকে ৪৫ হাজার মানুষের সমর্থন নিয়ে মনোনয়নপত্র পেশ করা হয়েছে। এর থেকেই স্পষ্ট মানুষ উন্নয়নের জন্য বিজেপির সঙ্গেই রয়েছে।

তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, আগে দেশকে ভালবাসতে হবে, তারপর পার্টিকে ভালবাসতে হবে, আর তারপরে নিজেকে।  এই মন্ত্র নিয়েই লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হবে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুবিধা পৌঁছে দেওয়ার গ্যারান্টি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই  এই দিশাতেই দেশ এগিয়ে চলেছে। উন্নয়নের লক্ষ্যে তাই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন সহ গোটা দেশে বিজেপির জয় নিশ্চিত বলে এদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, এনডিএ সরকারের ওপর সাধারণ জনগণ আস্থা রেখেছেন। নির্বাচনী সভাগুলিতে এর প্রমাণ মিলছে। তাই বিজেপির উপর আস্থা রেখে আগামী লোকসভা নির্বাচনে বিপুল ভোটে রাজের দুটি আসন থেকেই বিজেপিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন।

উল্লেখ্য খুমলুং – এ তিন দলের যৌথ উদ্যোগে এদিনের নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যায় জনজাতিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিনের এই নির্বাচনী জনসভার মঞ্চে তিন দলেরই  নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

Releated Posts

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top