News Flash

Image

তেলের ড্রামে  কোটি টাকার গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৮ এপ্রিল: তেলের ড্রামে ভরে গাঁজা পাচার করতে গিয়ে গাড়িসহ প্রায় কোটি টাকার গাজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ। এদিন এই ট্রাক থেকে ১৪ টি গাঁজা বোঝাই ড্রাম উদ্ধার হয়েছে। গাড়ি এবং গাড়ির চালককে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, আমবাসা থানাধীন বেতবাগান নাকাপ পয়েন্টএ এই গাড়িটিকে আটক করেছে পুলিশ। তাদের কাছে গোপন খবরের ভিত্তিতে বহীরাজ্যে গাঁজা পাচারের খবর ছিল। এরই পরিপ্রেক্ষিতে তারা ওতপেতে বসেছিল। তখনই নাগাল্যান্ডের একটি ট্রাক নাকা পয়েন্টে আসলে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। আটককৃত গাড়িটির নাম্বার এন এল ০১ এজি৭৪৯৪। গাড়িটিতে তল্লাশি চালিয়ে চৌদ্দটি ড্রামে বিপুল পরিমাণ প্যাকেট গাজা উদ্ধার করেছে পুলিশ। যার প্রাথমিক বাজার মূল্য আনুমানিক এক কোটির উপরে হবে বলে দাবি পুলিশের। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top