News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটে মৈনাক, মাহিন, শিবমের পারফরম্যান্সে সদর-এ ও মোহনপুর জয়ী
Image

রাজ্য ক্রিকেটে মৈনাক, মাহিন, শিবমের পারফরম্যান্সে সদর-এ ও মোহনপুর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বি-গ্রুপের খেলায় সদর-এ দল এবং মোহনপুর জয়ী হয়েছে। বিশালগড়ের জাঙ্গালিয়া গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মোহনপুর ১০৮ রানের ব্যবধানে সোনামুড়া কে পরাজিত করেছে। সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়া ৩৩ ওভারে ১০৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের জয়ন্ত বিশ্বাসের ৬১ রান এবং অন্তরীপ সাহার ৪০ রান উল্লেখযোগ্য। তবে বোলিং এর ক্ষেত্রে শিবম দত্ত ২৬ রানে ছটি উইকেট তুলে নিয়ে দলের জয়ের রাস্তা প্রশস্ত করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া,  সোনামুড়ার দেবারুন সাহা ৩৮ রানে পাঁচটি উইকেট পেয়েছিল।

রানির বাজার গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় সদর এ দল ২৪৭ রানের বিশাল ব্যবধানে জিরানিয়া দলকে পরাজিত করেছে। টস জিতে সদর এ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মৈনাক সাহা এবং মাহিন চৌধুরীর দুর্দান্ত শত রান উল্লেখযোগ্য। মৈনাক ১১৮ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১৩৪ রান সংগ্রহ করে। অধিনায়ক মাহিন ১০১ রান সংগ্রহ করেছে ১২৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে। জবাবে জিরানিয়া ২২.১ ওভার খেলে ৪৮ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। মাহিন চৌধুরীর নয় রানে দুটি উইকেট তুলে নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top