News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস ও কমিউনিস্টের আমলে ত্রিপুরায় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস বেশি হত : মুখ্যমন্ত্রী
Image

কংগ্রেস ও কমিউনিস্টের আমলে ত্রিপুরায় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস বেশি হত : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: কংগ্রেস ও কমিউনিস্টের আমলে ত্রিপুরায় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস বেশি হত। কিন্তু ২০২৩ সালে বিজেপি সরকার দেখিয়েছে রাজ্যে কিভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়। আজ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ায় “শক্তিস্বরূপা” সমাবেশে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন ,আজ জনসমাবেশে মাতৃশক্তির এই স্বতঃস্ফূর্ততা বিজেপির জয়ের সংকল্পকে আরও সুদৃঢ় করবে।

এদিন তিনি বলেন, কংগ্রেসের আমলে দেশবাসী কখনো ইমার্জেন্সির কথা ভুলে নি। ইমার্জেন্সির সময় সাংবাদিক থেকে শুরু করে নেতা নেতৃত্বরা যারা প্রতিবাদী হয়েছিলেন তাঁদের জেলে দেওয়া হয়েছিল। কিন্তু হাস্যকর ব্যাপার আজ কংগ্রেসের দাবি করছে দেশে গণতন্ত্র নেই।

এদিন তিনি জোর গলায় বলেন, যেই রাজ্যে সিপিমের রাজত্ব ছিল সেই রাজ্যেই গণতন্ত্রের খুন হয়েছে। কিন্তু সন্ত্রাসের দিকে সিপিআইএমের কার্বন কপি তৃণমূল কংগ্রেস। তার উদাহরণ হল পশ্চিমবঙ্গ।

তাঁর কথায়, সংবিধানের ৩৭০ নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা এর আগে কোনো প্রধানমন্ত্রী করে দেখাতে পারেননি। এই কারণেই ৩৭০ নম্বরকে সম্মান জানানোর জন্য আসন্ন লোকসভা নির্বাচন ৩৭০ নম্বরকেই ভারতীয় জনতা পার্টির একক লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছে। আর জোট শরিকদের মিলিয়ে সেই লক্ষ্যমাত্রা ৪০০ এর উপরে গিয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top