News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে বৈঠক বিজেপির
Image

আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে বৈঠক বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল: হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনেই লোকসভা নির্বাচন। রাজ্যেও এ প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতিদিনই সাংগঠনিক স্তরে দফায় দফায় বৈঠক সারছে শাসক দল বিজেপি। শুক্রবার নির্বাচনকে সামনে রেখে বিজেপির আইটি সেল, সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েঞ্জারদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিনের এই শঙ্খনাদ শীর্ষক অনুষ্ঠানে মূলত আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের কাছে আরো পৌঁছানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতৃত্বরা। বিজেপির জনকল্যাণমুখী কাজগুলি মানুষের মুঠোফোনে প্রতি জনগণের হাতের মুঠোয় পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানান নেতৃত্বরা।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top