News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতন্ত্র রক্ষার স্বার্থে নয়, নিজেদের রাজনৈতিক ময়দানে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ লড়াই করছে সিপিএম কংগ্রেস: বিজেপি
Image

গণতন্ত্র রক্ষার স্বার্থে নয়, নিজেদের রাজনৈতিক ময়দানে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ লড়াই করছে সিপিএম কংগ্রেস: বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল: কংগ্রেস এবং সিপিএম ঐক্যবদ্ধ হয়ে স্বার্থরক্ষা লড়াইয়ে নেমেছেন। আজ সাংবাদিক সম্মেলন করে ইন্ডিয়া জোটের সদস্যের এমনভাবেই আক্রমণ করেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ঐদিন প্রদেশ বিজেপি কার্যালয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস এবং সিপিআইএমের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে ধরেন প্রদেশ বিজেপির মুখপাত্র।

তিনি বলেন কংগ্রেস এবং সিপিএম ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট গঠন করে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের নাড়া দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য লড়াইয়ে নেমেছে। তিনি বলেন সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাদের রাজনীতি। যেই কংগ্রেস এবং সিপিএম একে অপরকে শত্রু মনে করত সেই দুই দলই আজ গোপন আঁতাত তৈরি করেছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে বাম ঘটে যাওয়া খুনের প্রসঙ্গ তুলে ধরেন প্রদেশ মুখপাত্র। তিনি বলেন, রাজ্যের বুকে ঘটে যাওয়া এই বাম আমলের খুনের ঘটনায় কংগ্রেসকে দায়ী করেছিল  সিপিএম। কিন্তু এবারে তাদের সঙ্গেই ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিচ্ছে। এই লড়াই গণতন্ত্রের স্বার্থে নয়। ব্যক্তি স্বার্থ এবং নিজেদের রাজনৈতিক ময়দানে টিকিয়ে রাখার স্বার্থে বলে দাবি করেন নবেন্দু ভট্টাচার্য।

Releated Posts

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…

ByByNews Desk Jun 20, 2026

সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top