News Flash

Image

পাচারকালে ১৯ কেজি গাঁজা সহ আটক দুই মহিলা

আগরতলা, ১ এপ্রিল: তেলিয়ামুড়া থানা এলাকায় গত দুদিনে নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।  নির্বাচনী পুলিশি নাকা পয়েন্টের পর আজ আবারো পুলিশি  নাকা পয়েন্টে গাড়ি তল্লাশি করে উদ্ধার হল গাঁজা।

নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন এলাকায় পুলিশ নাকা পয়েন্ট তৈরি করে তল্লাশি অভিযান জোরদার করলেও গাঁজা পাচারকারীরা তাদের গাঁজা পাচার বাণিজ্যে চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সোমবার দিন তেলিয়ামুড়া থানা এলাকার জাতীয় সড়কে হাওয়াইবাড়িতে পুলিশী নাকা পয়েন্টে অটো  থেকে উদ্ধার হয় ১৯ কেজি শুকনো গাঁজা। নাকা পয়েন্টে অটো চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চম্পকনগর থেকে  দুইজন মহিলা তেলিয়ামুড়া আসবে বলে গাড়িতে উঠে। পুলিশ গাঁজা সহ দুজন মহিলাকেই আটক করে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানায়। প্রসঙ্গত উল্লেখ থাকে গতকাল রবিবার তৃষাবাড়ি নাকা পয়েন্ট এবং রাত্রে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টেও গাজা উদ্ধার হয়।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top