News Flash

  • Home
  • দেশ
  • পন্ডিত নেহরুর কাছে কাচাথিভু ছিল ‘গুরুত্বহীন’ একটি ‘ছোট দ্বীপ’ : এস জয়শঙ্কর
Image

পন্ডিত নেহরুর কাছে কাচাথিভু ছিল ‘গুরুত্বহীন’ একটি ‘ছোট দ্বীপ’ : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): কাচাথিভু দ্বীপ ইস্যুতে সরব হলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই ইস্যুতে কংগ্রেসের সমালোচনা করেছেন। এস জয়শঙ্কর বলেছেন, “পন্ডিত নেহরুর কাছে কাচাথিভু ছিল ‘গুরুত্বহীন’ একটি ‘ছোট দ্বীপ’। তিনি কাচাথিভু ইস্যুটিকে একটি ‘অসুবিধা’ বলে মনে করেন। তিনি চাননি এই ইস্যুটি সংসদে বারবার উত্থাপিত হোক। কংগ্রেসের মতে সেই ‘শিলা’ ভারতের কাছে মোটেও গুরুত্বপূর্ণ ছিল না!”

সোমবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলন করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “গত ২০ বছরে ৬১৮৪ জন ভারতীয় মৎস্যজীবীকে শ্রীলঙ্কা আটক করেছে এবং ১১৭৫টি ভারতীয় মাছ ধরার জাহাজ শ্রীলঙ্কা আটক করেছে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তার প্রেক্ষাপট এটি। গত পাঁচ বছরে, কাচাথিভু ইস্যু এবং মৎস্যজীবী ইস্যু বারবার সংসদে বিভিন্ন দল উত্থাপন করেছে। সংসদে প্রশ্ন, বিতর্ক ও পরামর্শক কমিটিতে তা উঠে এসেছে। তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী আমাকে বহুবার চিঠি লিখেছেন এবং আমার রেকর্ড দেখায় যে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে, আমি এই বিষয়ে ২১ বার উত্তর দিয়েছি।”

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top