News Flash

  • Home
  • খেলা
  • অম্বিকার ১৪৮ রান, পায়েলের ৫ উইকেট ব্লাড মাউথের ঝড়ে মৌচাক তছনছ
Image

অম্বিকার ১৪৮ রান, পায়েলের ৫ উইকেট ব্লাড মাউথের ঝড়ে মৌচাক তছনছ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,  ব্লাড মাউথের রানের পাহাড়ে চাপা পড়ে মৌচাক ভেঙে একেবারে ছন্নছাড়া অবস্থা। ১৮ ওভার খেলে ১৩ রানে ইনিংসে শেষ করে মৌচাকের মেয়েরা চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতারও পরিচয় দিয়েছে। সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্টে সোমবার ধামুটিয়ায় তালতলা স্কুল মাঠে ঘটলো এই ঘটনা। টস জিতে ব্লাডমাউথ শিবির প্রথমে ব্যাট করে। সুযোগটাকে দারুন ভাবে কাজে লাগায় অধিনায়কা অম্বিকা দেবনাথ। একা অম্বিকাই মৌচাকের বোলারদের রীতিমতো তুলো ধুনো করে দুর্দান্ত মেজাজে নিজের শতরান পূরণ করেন। অম্বিকা ১২৮বল খেলে ২৪ টি চারের সাহায্যে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৮ রান। এছাড়া দেবাদৃতা দেব ১৮, অনামিকা দাস ৪১, পূজা পাল ২৪, শিল্পী দেবনাথ ১৫ রান করেন। সুবাদে ৪৩.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ব্লাড মাউথ ক্লাবের স্কোর দাঁড়ায় ২৮৮ রানে। মৌচাকের পক্ষে বল হাতে অঙ্কিতা তাঁতী চারটি এবং দুটো করে উইকেট নেন তানিয়া দেব ও বিজলি দাসরা। জয়ের জন্য মৌচাকের সামনে টার্গেট দাঁড়ায় ২৮৯ রানের। যাকে তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। এই চাপ আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। শেষে ১৮ ওভার কোনো ক্রমে খেলে সব উইকেট হারিয়ে মাত্র ১৩ রানই করতে সক্ষম হয় মৌচাক দল। বিজয়ী দলের হয়ে পায়েল নম: ৩ রানের বিনিময়ে পাঁচটি ও প্রিয়া ত্রিপুরা ৩ টি উইকেট নিতে সক্ষম হন। সুবাদে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় হাসিল করে নিলো ব্লাডমাউথ ক্লাব। অম্বিকার ব্যাটে প্রায় দেড়শ রান এলেও দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ পায়েল নমঃ পায় প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top