News Flash

Image

দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ মার্চ: নির্মাণ কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে  মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছে আরো এক শ্রমিক। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা আনুমানিক ৬ টা নাগাদ চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকার গরমাইবাড়িতে। নিহত শ্রমিকের নাম মিঠুন দেববর্মা(৩২)।  কচুবাড়ি  এলাকার  বাসিন্দা সে। গুরুতর আহত শ্রমিকের নাম সমীর দেববর্মা। সেও একই এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরনে জানা যায়, বিদ্যাবিল গড়মাইবাড়ি এলাকায় সাইড দেওয়াল নির্মাণের কাজ চলছিল। সেই কাজে নিয়োজিত ছিল উক্ত শ্রমিকরা। হঠাৎ এ কাজ চলার সময় সাইড দেওয়াল ভেঙ্গে পড়ে দুই শ্রমিকের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুন দেববর্মার।

খবর পেয়ে এলাকায় ছুটে যায় চাম্পাহাওর  থানার পুলিশ। রাত ৯ টায় নিহত এবং আহতকে উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতাল। আহত সমীর দেববর্মা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে  জানা যায় মিঠুন দেববর্মার ২পুত্র সন্তান এবং স্ত্রী  রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য শ্রমিক সহ পরিবার পরিজনদের মধ্যে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top