News Flash

  • Home
  • দেশ
  • অনলাইনে কেনা কেক খেয়ে জন্মদিনে মৃত্যু কিশোরীর
Image

অনলাইনে কেনা কেক খেয়ে জন্মদিনে মৃত্যু কিশোরীর

পাটিয়ালা, ৩১ মার্চ (হি. স.): জন্মদিনে এখন পায়েসের চেয়ে কেক কাটায় বেশি ঝোঁক বাচ্চাদের। কিন্তু জন্মদিনের সেই কেকই হয়ে উঠলো এক কিশোরীর শেষ গ্রাস। অনলাইনে কেনা কেক খেয়ে জন্মদিনেই মৃত্যু হলো এক বছর দশেকের কিশোরীর। পঞ্জাবের পাটিয়ালায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, মানভি নামে ১০ বছরের এক কিশোরীর জন্মদিনে অনলাইনে কেক অর্ডার করেছিল তার পরিবার। পাটিয়ালার এক বেকারি থেকে অনলাইনে কেক অর্ডারের পর সেটি কাটে মানভি। এরপর সেই কেক খেয়ে সে মারা যায়। মানভির ছোট বোনও সেই কেক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

জানা গেছে, কেক কেটে ফেসবুক লাইভও করে তার পরিবার। তারপর সেই বার্থ ডে কেক খায় গোটা পরিবার। গোটা পরিবারের সদস্যরা অসুস্থ বোধ করতে থাকে। সবার আগে বমি করে মানভির বোন। তারপর মানভি জল খেতে চায়।

কাতর স্বরে বলে মুখ, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। এরপর জ্ঞান হারায় সে। আর সে চোখ খোলেনি। জন্মদিনেই তার মর্মান্তিক মৃত্যু হয়। মানভির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। কেকটির নমুনা পরীক্ষা চলছে। কেক তৈরি করা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top