News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসকে বিশ্বাস করা যায় না, কাচাথিভু দ্বীপ নিয়ে কংগ্রেসকে খোঁচা মোদীর
Image

কংগ্রেসকে বিশ্বাস করা যায় না, কাচাথিভু দ্বীপ নিয়ে কংগ্রেসকে খোঁচা মোদীর

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি. স.): লোকসভা ভোটের মুখে নতুন করে কংগ্রেসকে তুলধোনা করলেন নরেন্দ্র মোদী। এবার আবারও তাঁর নিশানায় নেহেরু-ইন্দিরা জমানা। নরেন্দ্র মোদী রবিবার কংগ্রেসের পূর্বজদের সিদ্ধান্তকে আক্রমণ করেন কাচাথিভু দ্বীপকে শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ার জন্য। পাশাপাশি তিনি কংগ্রেসের বিরুদ্ধে দেশের অখণ্ডতা ও স্বার্থকে ক্ষুণ্ন করার অভিযোগও করেছেন।

উল্লেখ্য, মোদীর এই প্রতিক্রিয়া এসেছে তথ্যের অধিকার আইন (আরটিআই)-এর একটি রিপোর্টের পর। তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই আরটিআই করেছিলেন, সেই তথ্যেই জানা গিয়েছে, ইন্দিরা গান্ধীর সরকার কীভাবে ভারতের জমি শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল।

১৯৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার কাচাথিভু দ্বীপকে শ্রীলঙ্কার হাতে তুলে দেয়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে এবারে বড় ইস্যু হতে চলেছে কাচাথিভু। প্রতিবেশী শ্রীলঙ্কার অন্তর্গত এই অঞ্চল একসময়ে ভারতের ছিল। ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধীর সরকার তা শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত ঘিরে বিস্তর বিতর্কও রয়েছে। এরই মধ্য়ে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। প্রমাণ মিলল ভারত কীভাবে এই দ্বীপ ভূখণ্ডের অধিকার শ্রীলঙ্কার মতো ছোট্ট একটা দ্বীপরাষ্ট্রের কাছে দিয়ে দিয়েছিল।

আরটিআই রিপোর্টকে “চোখ খোলা ও চমকে দেওয়ার মতো” বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “এই নতুন তথ্য়গুলি তুলে ধরে যে কীভাবে কংগ্রেস কাচাথিভুকে দিয়ে দিয়েছিল। এই সিদ্ধান্তে প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ। এতে আবারও প্রমাণ হল, আমরা কখনও কংগ্রেসকে বিশ্বাস করতে পারি না! দেশের একতা, অখণ্ডতাকে দুর্বল করাই কংগ্রেসের কাজ ছিল, যা বিগত ৭৫ বছর ধরে চলেছে এবং এখনও চালিয়ে যাচ্ছে।”

Releated Posts

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top