News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে : প্রতিমা ভৌমিক
Image

ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে : প্রতিমা ভৌমিক

আগরতলা, ৩০ মার্চ: ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে। আজ ধনপুরে নির্বাচনী জনসভায় একথা বলে কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মদি গত ৯ বছরে দেশের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করে তুলতে ও জনকল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন। দেশের প্রান্তিক জনপদের জনগণের কাছে উন্নয়ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে, প্রধানমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প, উজ্জলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুদ্রা লোন, কৃষক সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে আরও সচেতনতা বাড়ানো এবং প্রান্তিক অংশের মানুষের এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া।

এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একমাত্র লক্ষ্য।ভ্রাম্যমাণ আ ই সি ভ্যান তথা মোদী গ্যারান্টির গাড়ি মানুষের সুযোগ সুবিধা পৌঁছে দিতে গ্রামে গ্রামে যাচ্ছে।তাঁর কটাক্ষ, বিজেপি সরকারের কাছে নেতাও আছে নীতিও আছে. কিন্তু বিরোধীদলের কাছে নেতাও নেই, নীতিও নেই।

এদিন তিনি জোর গলায় বলেন, আন্দোলন করেও সিপিএমের আমলে রাজ্যে রেল সম্প্রসারণ হয় নি। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৬ সালে ত্রিপুরায় রেল সম্প্রসারণ হয়েছে। তাঁর দাবি , চলতি বছরের জুন মাসের মধ্যে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির রেলের বিদ্যুতিকরণ করা হবে। তাছাড়া, রেলের বিদ্যুতিকরণের পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ত্রিপুরায় আসবে।

এদিন তিনি বলেন, দল রাজ্যের বাইরে বা যেই জায়গায় দায়িত্ব দিয়েছে নিষ্ঠা সহকারে তা পালন করেছি। বিগতদিনে যেইভাবে জনগণের পাশে ছিলেন আগামীদিনেও জনগণের পাশে থাকব।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top