News Flash

Image

ধর্মনগরে আজ নির্বাচনকে কেন্দ্র করে মকফল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মার্চ:লোকসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। আসন্ন ১২তম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজকর্মগুলি প্রচন্ড সতর্কতা ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর অঙ্গ হিসেবে ধর্মনগরের উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী মহকুমা প্রশাসনের উদ্যোগে মকবলের আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ অর্থাৎ মঙ্গলবার প্রিসাইডিং অফিসার ও ফাস্ট পোলিং যারা রয়েছে তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মোট ২৭৯ জন প্রিসাইডিং অফিসার এবং ২২৯ জন ফার্স্ট পোলিং অফিসার মোড পাঁচশ আট জনের আজকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের মোট ১২ টি কক্ষকে বেছে নিয়ে ছয়টিতে থিওরি এবং বাকি ছয়টিতে ইভিএম এর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া জানান আগামীকাল অর্থাৎ ২৭ মার্চ সেকেন্ড পোলিং থার্ড পোলিং এবং গ্রুপ ডি এর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সারাদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরকে কঠোর তত্ত্বাবধানে পর্যালোচনা করা হচ্ছে।

Releated Posts

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top