News Flash

  • Home
  • দিনের খবর
  • শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালী নিয়ে এবারের ভোট হবে,তমলুকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Image

শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালী নিয়ে এবারের ভোট হবে,তমলুকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর, ২৫ মার্চ (হি.স): এবারের ভোট শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালী নিয়ে। স্পষ্ট করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সোমবার শহীদ মাতঙ্গিনী ব্লকের বারাসতি গ্রামের গোপীনাথ মন্দিরের রথযাত্রা অনুষ্ঠানের অংশগ্রহণ করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে রথের রশিতে টান দেন বিরোধী দলনেতা। গ্রামবাসীকে দোল উৎসবের শুভেচ্ছা জানান নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।

বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্রকে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ । তা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন যদি আমাদের দলের কেউ করে থাকে তাহলে আমরা কথা বলে নেব।শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালীর নিয়ে ভোট হবে। সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্র। চাকরির দুর্নীতির মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্র। এবারের লড়াই ব্যাক্তি বিশ্বাস নয়। যারা সন্দেশখালীর মায়েদের আন্দোলনকে সমর্থন করে তারা বিজেপিকে ভোট দেবে। আর যারা পিঠে খাওয়াকে সমর্থন করে তারা অন্য কাউকে ভোট দেবে যারা।

স্বপন মজুমদারকে নিয়ে যে মিথ্যা প্রচার হচ্ছে তা নিয়েও শুভেন্দু অধিকারী বলেন প্রতিদিন সকালবেলা আমার নামে প্রচুর তৃণমূল মিথ্যা ফেক নিউজ ছড়ায়। এসব ফেক। এসব বিশ্বাস করবেন না।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top