নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হোলি উৎসব পালন করলেন। সোমবার তিনি তাঁর দিল্লির বাসভবনে হোলি উদযাপন করেন। রাজনাথ এদিন বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “দেশবাসীকে আমার তরফ থেকে হোলির সার্বিক শুভকামনা জানাচ্ছি। সকলের মঙ্গল হোক”।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-য়ের দিল্লির বাসভবনে এদিন বহু মানুষের সমাগম হয়। এপ্রসঙ্গে তিনি বলেন, প্রতিবছরই বাসভবনে হোলির দিনে বহু মানুষের আগমন হয়।

