News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা, শোকপ্রকাশ
Image

প্রয়াত পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা, শোকপ্রকাশ

আগরতলা, ২৪ মার্চ: প্রয়াত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি।

তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক তথা মন্ত্রী পরিষদে আমার সতীর্থ শ্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরীর প্রয়ানে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর প্রয়ান রাজ্যের সাহিত্যমহলে এক বিশেষ ক্ষতি।

এই শোকের সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার পরমশান্তি কামনা করেছেন।

তাঁর প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব শোকপ্রকাশ করেছেন। এদিন তিনি বলেন, রাজ্য মন্ত্রীসভার সদস্য শ্রী সুশান্ত চৌধুরীর পিতার আকস্মিক প্রয়ানে আমি গভীর শোকাহত। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত শ্যামল চৌধুরীর, রাজ্যের শিল্প সাহিত্য জগতে অবদান ছিল অগ্রণী। পরিবার পরিজন সহ অগণিত গুনমুগদ্ধদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন l বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন।

তাছাড়, তাঁর প্রয়াণে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপক বিশিষ্ট গুণীজন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরীর প্রয়াণে আমি শোকাহত। আমি তার বিদেহী আত্মার সদগতি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তার পরিজনদের শোক বহন করার শক্তি প্রদান করেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এদিন প্রতিমা ভৌমিক বলেন, রাজ্য মন্ত্রীসভার সদস্য সুশান্ত চৌধুরীর পিতার আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত শ্যামল চৌধুরীর, রাজ্যের শিল্প সাহিত্য জগতে অবদান ছিল অগ্রণী l

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top