News Flash

  • Home
  • বিদেশ
  • মস্কোয় জঙ্গি হামলায় মৃত বেড়ে ১১৫, ধৃত ১১
Image

মস্কোয় জঙ্গি হামলায় মৃত বেড়ে ১১৫, ধৃত ১১

মস্কো, ২২ মার্চ (হি. স.) : শুক্রবার রাতে মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫। এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চার বন্দুকবাজও রয়েছে, যারা হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ সূত্রে খবর। এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট । সোশ্যাল মিডিয়ায় অনুমোদিত চ্যানেলে বিবৃতি দিয়ে হামলার কথা জানিয়েছে তারা।

শুক্রবার মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত ক্রকাস সিটি হলে চলছিল একটি ‌ব্যা ন্ডের গানের অনু্ষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতেই জড়ো হয়েছিলেন বহু দর্শক। কনসার্ট হলে হামলাকারীরা দর্শক হিসেবে ঢুকেছিল। তারপরই অনুষ্ঠান শুরুর মুখে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। গ্রেনেড এবং বোমাও ছোড়া হয়। হামলার পরই সাদা গাড়িতে চেপে পালিয়ে যান হামলাকারীরা। কিন্তু পুলিশ ব্রায়ানস্ক অঞ্চলে গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। চার বন্দুকবাজকেও আটক করা হয়। ঘটনার পরই সমগ্র রাশিয়া জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। আগামী বেশ কিছু দিন সমস্ত রকম অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

Releated Posts

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

কাঠমান্ডু, ১০ এপ্রিল(আইএএনএস): কেপি শর্মা অলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্তি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত এশিয়া-প্রশান্ত অঞ্চলের অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে: এডিবি

ম্যানিলা, ১০ এপ্রিল(আইএএনএস): মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছে এবং এর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বাংলাদেশে গণতন্ত্রের সংকটের আশঙ্কা: সরকারের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১০ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল আওয়ামী লীগ। দলটি অভিযোগ করেছে, শাসক…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top