News Flash

  • Home
  • দেশ
  • সভায় বাম, তৃণমূল উভয় দলকেই তোপ শুভেন্দুর
Image

সভায় বাম, তৃণমূল উভয় দলকেই তোপ শুভেন্দুর

মুর্শিদাবাদ, ২০ মার্চ (হি.স.) : মুর্শিদাবাদে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তবে শুধুই তৃণমূলকে এদিন তোপ দাগলেন না, করিমপুরে গিয়ে বামেদের জোর নিশানা করলেন শুভেন্দু।

তিনি বলেন,’ সিপিএম ত্রিপুরা থেকে উঠে গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভাতেও নেই। একমাত্র কেরলে টিমটিম করে জ্বলছে সিপিএম।’ এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আবার উদ্বাস্তু হতে না চাইলে নরেন্দ্র মোদীকেই দরকার, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। তৃণমূল মানেই চোর-ডাকাত-দুর্নীতিগ্রস্তদের দল।’

প্রসঙ্গত, বছরের শুরুতেই দিল্লিতে ও বাংলায় বিরোধী জোটে পৃথক ছবি দেখা গিয়েছে। যখন বিরোধী জোট নিয়ে আলোচনা তুঙ্গে, সেইসময়ই বামেদের মুখে ‘সেটিং তত্ত্ব’ নিয়ে ঘাসফুল-গেরুয়া শিবিরকে তোপ দাগতে দেখা গিয়েছে। ‘সেটিং’ যে আছে, তা বোঝাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কেন এখনও গ্রেফতার করছে না কেন্দ্রীয় এজেন্সি ? এনিয়ে বারবার বলতে শোনা গিয়েছে যাদবপুরের বর্ষীয়ান বামনেতাকেও। তিন প্রধান দলের প্রতিটি দলের নেতাই সভায় অপর দুটি দলকে নানাভাবে কটাক্ষ করতে ব্যস্ত।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top