অনূর্ধ্ব-‌১৩ রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু সদর এ, বি ও মোহনপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে আসর শুরু করলো সদর ‘‌এ’ এবং ‘‌বি’ দল। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। বিশালগড়ের জাঙ্গালিয়া স্কুল মাঠে সদর ‘‌এ’‌‌‌ পরাজিত করলো সোনামুড়া মহকুমাকে। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে সোনামুড়া মবহকুমা ৮৭ রান করে। দলের পক্ষে অর্জু দেববর্মা ১৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২০, ইজাজ আহমেদ ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং কুলদীপ সরকার ১৫ রান করে ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে। সদর ‘‌এ’-‌র পক্ষে রাজদীপ দেব ২৭ রানে ৪ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদর ‘‌এ’ ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে যশ দেববর্মা ৩১ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪০ (‌অপ:‌) এবং তানিষ্ক চক্রবর্তী ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। দশমীঘাট মাঠে অপর ম্যাচে সদর ‘বি‌’ ১ উইকেটে পরাজিত করে খোয়াই মহকুমাকে। উদীয়মান তারকা অনশ ভাটনাগরের ভেলকিতে খোয়াই দল মাত্র ১১৪ রান করে। দলের পক্ষে দেবাঙ্কন ভট্টাচার্য ২৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং শুভজিৎ কুরি ৭০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। সদর ‘‌বি’-‌র পক্ষে অনশ ভাটনাগর ৩০ রানে ৫ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় সদর ‘‌বি’। দলের পক্ষে অয়ন দেবনাথ ৫৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং ভেদাব্রত ভট্টাচার্য ৩৭ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে। খোয়াই এর জয়দীপ রুদ্রপাল ৫ উইকেট নেয় ২৮ রান দিয়ে। নিপকো মাঠে অপর ম্যাচে মোহনপুর ৮ উইকেটে পরাজিত করে আমবাসাকে। আমবাসার গড়া ৬৬ রানের জবাবে মোহনপুর ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের কানাইলাল সিং এবং গৌতম দাস ৩ টি করে উইকেট দখল করেন।‌‌‌‌‌‌