মহারানী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে ধর্মনগরে  রেলি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ মার্চ: নির্বাচন কমিশনের দ্বারা বারোতম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে বিভিন্ন লোকসভা এলাকাগুলিতে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে উঠেছে।

এরই অঙ্গ হিসেবে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে মহারানী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে ধর্মনগরে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে এক বিশাল রেলি অনুষ্ঠিত হয়।

এ রেলিতে উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রীবৃন্দ। রেলিটি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করে সারা শহর পরিক্রমা করে আবার পুনরায় একই জায়গায় মিলিত হয়।

রেলি সম্পর্কে বলতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন আগামী ১২তম লোকসভা নির্বাচনে মোদি সরকার ৪০০ এর বেশি আসন নিয়ে ভারতে পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে। পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকে দুটি আসন নরেন্দ্র মোদিকে উপহারস্বরূপ দেওয়া হবে।

তিনি আরো বলেন, জয় নিশ্চিত তবুও গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে নির্বাচনী বৈতরণী পার হতে হবে এবং জয়ের ব্যবধান যে বিশাল হবে তা বলার অপেক্ষায় রাখেনা। বিরোধীরা নিস্তেজ অবস্থায় থাকলেও বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে দুটি লোকসভা আসনে বিজেপি দল তাদের জয়ঢ়ঙ্কা ওড়াবে। উল্লেখ্য পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে আগামী ২৬ শে মার্চ ভোট হবে।